যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ এএম

প্রচন্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) তার মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

ক্লিনটনের ডেপুটি চিফ অফ স্টাফ অ্যাঞ্জেল উরেনা এক বিবৃতিতে জানান, ৭৮ বছর বয়সী ক্লিনটনকে 'জ্বর ওঠার পর পরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য' সোমবার দুপুরে ওয়াশিংটন ডিসির মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

বিবৃতিতে বলা হয়, 'তিনি ভালো মেজাজে আছেন এবং যে চমৎকার যত্ন তিনি পাচ্ছেন তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ।'

ক্লিনটন গত দুই দশকে বেশ কয়েকটি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে চারটি বাইপাস সার্জারি করেন এবং ২০১০ সালের ফেব্রুয়ারিতে দুটি করোনারি স্টেন্ট তার হৃদয়ে স্থাপন করা হয়। এছাড়াও, ২০০৫ সালে একটি ফুসফুসের সমস্যা হওয়ার পর সার্জারি করতে হয়েছিল। ২০২১ সালে, ক্যালিফোর্নিয়ায় একটি রক্ত সংক্রমণের কারণে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন বিল ক্লিনটন। তিনি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ কমবয়সী প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট হয়েছিলেন বারাক ওবামা। তখন তাঁর বয়স ছিল ৬৩ বছর।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত