বড়দিনে ঘর সাজানোর নানা আয়োজন 

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পিএম

খ্রিস্টান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব হলো বড়দিন আর এতে আয়োজনের কোনো কমতি থাকে না তাদের। বড়দিনে ঘর সাজানোর আয়োজনে বাড়তি আমেজ নিয়ে আসে। বর্তমানে গির্জার আশপাশ ও খ্রিস্টান পরিবারগুলো ছাড়াও রেস্তোরাঁ, মার্কেট ও বড় শপিংমলগুলো এমনকি বিভিন্ন কর্পোরেট অফিস বড়দিন উপলক্ষ্যে সাজানো হয়। সুসজ্জিত ক্রিসমাস ট্রি যেমন দেখতে ভালোলাগে তেমনি একটা উৎসব-ভাব সৃষ্টি করে।

অন্যদিকে সান্তাক্লজ কেবল শিশুদেরই আনন্দ দেয় না পাশাপাশি বড়দের মাঝেও আশার সঞ্চার করে।বড়দিনে ঘর সাজানোর জন্য কিছু সহজ এবং সুন্দর আয়োজন করা যেতে পারে।  আড় তাই চলছে বড়দিনের শেষ মূহুর্তের প্রস্তুতি।ঘরে উৎসবের আমেজ তৈরি করতে কত রকম আয়োজনের চেষ্টাই না চলছে। 

কীভাবে সাজালে ব্যতিক্রমী হবে, কোন জায়গায় কী রাখা যায় ইত্যাদি। আগে কেবল রঙিন কাগজের ঝালর, ঝুলন ও বেলুন দিয়ে ঘর সাজানোর প্রচলন থাকলেও সময়ের সাথে সাথে সাজে এসেছে নতুন মাত্রা। উৎসবের আনন্দ সবার জন্যই। তাই আজকাল কেবল খ্রিস্টান-ধর্মাবলম্বীরা নয় বরং যে কেউ নিজের ঘরে বছরের এই সময়টায় ‘ক্রিসমাস কর্নার’ তৈরি করতে পারেন। ক্রিসমাস ট্রি সাজানোর প্রচলন বাড়ায় সহজলভ্য হয়েছে এসব সাজানোর সামগ্রী।

বড়দিন মানেই ‘স্টার’ বা ‘তারা’

এই তারা মান ও উপাদান ভেদে কিনতে পাওয়া যায় একেক দামে। ‘মেরি ক্রিসমাস’বা ‘শুভ বড়দিন’লেখা দেয়ালে রঙিন কাগজও নানা রঙের তারা দিয়ে ঘর সাজানো ইত্যাদি।

ক্রিসমাস ট্রি সাজানো

বড়দিনের অন্যতম প্রধান চিহ্ন হলো ক্রিসমাস ট্রি। গাছটি সাজাতে রঙিন বাতি, কৃত্রিম বরফ, সোনালি বা রূপালি রিবন, ছোট ছোট শোভন বস্তু যেমন স্নোফ্লেক, স্টার বা বার্নি ব্যবহার করতে পারেন।

বাতির ব্যবহৃত সাজসজ্জা

ঘরের প্রতিটি কোণে ক্রিসমাস লাইট বা ছোট ছোট টুইঙ্কল লাইট লাগানো যেতে পারে, যা ঘরকে উজ্জ্বল এবং আনন্দময় করে তুলবে।

স্টকিংস ঝুলানো

বড়দিনের ঐতিহ্য অনুযায়ী, দরজার বা চিমনি থেকে ছোট স্টকিংস ঝুলিয়ে সাজানো যায়। এগুলো বিভিন্ন শৈলীতে সাজানো যেতে পারে।

মোমবাতি বা ল্যানটর্ন

বড়দিনে ঘরে উষ্ণতা আনতে মোমবাতি বা ল্যানটর্ন রাখা যেতে পারে। এতে সুন্দর একটি পরিবেশ তৈরি হবে।

ফুলের মালা বা গ্যার্ল্যান্ড

ঘরের দেয়ালে বা জানালায় বড়দিনের গ্যার্ল্যান্ড বা ফুলের মালা লাগানো যেতে পারে। এগুলো রঙিন এবং সৃজনশীল দেখতে ভালো লাগে।

ক্রিসমাস থিম

রুমের পেইন্টিং, বেড স্প্রেড বা কুশনেও বড়দিনের থিমে ডিজাইন করা যেতে পারে।

খাবার টেবিল

বড়দিনে খাবারের টেবিলটি সাজানো গুরুত্বপূর্ণ। রঙিন মিষ্টি, বিস্কুট, কেক এবং ফ্রেশ ফল দিয়ে সাজিয়ে অতিথিদের স্বাগত জানানো যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত