তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে আহত ৬

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) উপজেলার বটতলী ইউপির কাশিপুর গ্রামের দক্ষিণ পাড়ায় বটতলী বাজারের উত্তর পাশে বদ্দা রফিকের বাড়িতে এ ঘটনা ঘটে। 
আহতরা হলেন- কাশিপুর গ্রামের মৃত রফিকের স্ত্রী তাইঞ্জুবি বেগম (৬০), ছেলে রাসেল (১৯), মেয়ে মরিয়ম আক্তার রানী (২৬), কাউসার (২০), প্রতিপক্ষের আবু তাহের (৬৫),  ছেলে রবিউল হোসেন, মেয়ে ফেরদাউস ও হাসিনা। তাদের মধ্যে রাসেলকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

স্থানীয় সূত্রে জানা গেছেন, প্রায় সময় রফিকের নাতনি বিবি আয়েশা ও পাশ্ববর্তী বাড়ির আবু তাহেরের নাতনি জান্নাতুল মাওয়াসহ এক সঙ্গে খেলাধুলা করে। সর্বশেষ গত রবিবার বিকেলে খেলাকে কেন্দ্র করে আবু তাহেরের নাতীনিরা আয়েশাকে মারধর করে। এ ঘটনার জের ধরে বদ্দা রফিক ও আবু তাহেরের পরিবারের সদস্য মধ্যে হয় ঝগড়াঝাঁটি হয়। বুধবার সকালে আবু তাহের ধনিয়া পাতা তুলে বিক্রি করার উদ্দেশ্যে বাজারে যাওয়ার পথে বদ্দা রফিকের স্ত্রী তাইঞ্জুবি বেগম আবু তাহেরকে গালমন্দ করতে থাকে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হয়। পরে স্থানীরা আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এ বিষয়ে আহত বদ্দা রফিকের স্ত্রী তাইঞ্জুবি বেগম বলেন, আমার নাতিন খেলা করবে না বলে জানালে আবু তাহেরের নাতনিরা তাকে মারধর করে। এ ঘটনার জের ধরে বুধবার সকালে আবু তাহের তার ছেলে মেয়ে লাঠিসোটা নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা একটি মোবাইল, একটি গলার হাড় ও দুই জোড়া কানের দুল লুট করে নিয়ে যায়। আমার ছেলের মাথা পাঠিয়ে দিয়েছে। বর্তমানে সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা রয়েছে। তিনি এ ঘটনার সুস্থ বিচারের দাবি জানান। 

এ বিষয়ে আহত আবু তাহের বলেন, গত পরশু ছোট ছোট শিশুদের মধ্যে ঝামলো হয়েছিল তা জেনেছি। আমি বুধবার সকালে ধনিয়া পাতা তুলে বাড়িতে রেখে বটতলী বাজার যাওয়ার পথে বদ্দার স্ত্রী ও মেয়ে আমাকে দেখে তেড়ে এসে এলোপাতাড়ি গালমন্দ করতে থাকে। এ সময় আমি তাদেরকে গালমন্দ না করার কথা বলি। এরপর তারা আমার ওপর চড়াও হয়ে আক্রমণ করে। একপর্যায়ে আমার মাথায়সহ বিভিন্নস্থানে আঘাত লেগে রক্তাক্ত হয়ে আহত হই। পরে খবর শুনে আমার পরিবারের লোক ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারি বাঁধে। তারা আমার মেয়ে গালর একটি চেইন, একটি মোবাইল নিয়ে যায়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত