বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম।
আজ বুধবার রাজধানীর কাকরাইল চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে তারা শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের সংস্কৃতির অংশ হচ্ছে সকল ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান। এটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের এই সংস্কৃতিতে ধর্মীয় সংঘাত নেই। আমরা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই।’
শুভেচ্ছা বিনিময়কালে আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ও ফাদার আলবার্ট রোজারিওসহ খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনূস স্যারের প্রতি আমরা আস্থাশীল: জাহিদ হোসেন