ফুটপাতের দোকান থেকে চাঁদা না পেয়ে গুলি, পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ফুটপাত ব্যবসায়ীরা বলছে, একজন বিদেশি একটা নম্বর থেকে নিজেকে দাদা পরিচয় দিয়ে চাঁদা দাবি করেছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম বলেন, একটা ঝামেলা হয়েছে। আমাদের ওসি স্যারও ঘটনাস্থলে আছে। এখন বিস্তারিত বলতে পারবো না।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত ফাঁকা গুলি, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। হঠাৎ এমন ঘটনায় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একজন ফুটপাতের ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে একজন ব্যক্তি ব্যবসায়ীদের বলেন কেউ চাঁদা চাইলে তাকে জানাতে। এর একদিন পর এসে সেই ব্যক্তি নিজেই চাঁদা দাবি করেন। কিন্তু ব্যবসায়ীরা চাঁদা দিতে রাজি না হওয়ায় আজ গুলি, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। পেট্রোল বোমায় কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে। এছাড়া আরও কিছু দোকানের মালামাল লুট করা হয়।
তিনি আরও বলেন, ঘটনার পরে বিদেশি একটা নম্বর থেকে নিজেকে দাদা পরিচয় দিয়ে চাঁদা দাবি করেছেন। চাঁদা না পেলে আবারও হামলা চালানোর হুমকি দেওয়া হয়।
বদলের হাওয়া নগরীর বহুতল ভবনে