আল্লুর ‘পুষ্পার’ কাছে পাত্তাই পাচ্ছে না বরুণের ‘বেবি জন’!

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ পিএম

আল্লু অর্জুনের 'পুষ্পা ২: দ্য রুল'  বড়দিনেও রীতিমতো ঝড় তুললো বক্স অফিসে। সেই তুলনায় বড়দিনে মুক্তি পাওয়া বরুণ ধাওয়ানের ছবি বেবি জন অনেক পিছিয়ে। স্যাকনিল্ক নিউজ জানায় বড়দিনের দিন প্রায় ২০.৭ কোটি টাকা সংগ্রহ করেছে ‘পুষ্পা ২’। ২১তম দিনে এসে এই সংখ্যা সত্যিই প্রশংসাযোগ্য। আর এটি মিলিয়ে ছবিটির মোট আয় বর্তমানে ১১১০.৮ কোটি টাকা। স্যাকনিল্ক সর্বশেষ আপডেট অনুসারে, বেবি জন ভারতের বক্স অফিসে প্রথম দিনে ১৩ কোটি টাকা সংগ্রহ করেছে মাত্র।

'পুষ্পা ২: দ্য রুল' ৪ ডিসেম্বর প্রিমিয়ারে ১০.৬৫ কোটি টাকা আয় করে, প্রথম দিনে ১৬৪.২৫ কোটি টাকা আয় করে। এটি প্রথম সপ্তাহে ৭২৫.৮ কোটি টাকা এবং দ্বিতীয় সপ্তাহে ২৬৪.৮ কোটি টাকা ঘরে তোলে। তৃতীয় শুক্রবার, ছবিটি ১৪.৩ কোটি টাকার ব্যবসা করে, যা সপ্তাহান্তে ২৪.৭৫ এবং ৩২.৯৫ কোটি টাকা ঢোকে। সোম ও মঙ্গলবার ১৩ কোটি ও সাড়ে ১৪ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।

অন্যদিকে, বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ এবং ওয়ামিকা গাব্বি অভিনীত বেবি জন ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি দক্ষিণী সিনেমা থেরির রিমেক। বেবি জন ভারতের বক্স অফিসে প্রথম দিনে ১৩ কোটি টাকা সংগ্রহ করেছে মাত্র। ছুটির দিনে মুক্তি, এত ভালো স্টারকাস্ট থাকা সত্ত্বেও ছবিটি সেভাবে দর্শক মনে জায়গা করতে পারল না। যা নিঃসন্দেহে হতাশাজনক। 

বিগত কয়েকবছরে দক্ষিণী সিনেমার মতো দর্শক টানতে পারছে না বলিউডের সিনেমা। চলতি বছরে কোনো হিন্দি ছবিই পারেনি ৫০০ কোটির ঘরে যেতে। কাল্কি ১৯৮০ এডি-র হিন্দি ভার্সন সবচেয়ে বেশি আয় করে, সেটাও মাত্র ২৯৫ কোটি। এরপরই আছে কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া ২, যার আয় ছিল ২৮২ কোটি। আর তিন নম্বরে রোহিত শেট্টির সিংঘম এগেইন, যার বক্স অফিস সমগ্রহ ২৭২ কোটি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত