বিরামপুরের হাট ও বাজারে প্রতিনিয়তই কমছে শীতকালীন সবজির দাম। বিক্রেতারা হাঁক-ডাক করেও কাঙ্খিত দামে সবজি বিক্রি করতে পারছেন না। দরপতনের সবজি চাষিরা হতাশা প্রকাশ করছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিরামপুর শহরের সবজি বাজার ঘুরে দেখা গেছে, আলু পেঁয়াজসহ সব ধরনের সবজির দাম অবিশ্বাস্যভাবে কমে এসেছে। বাজারে নতুন আলু ২৫-৪০ টাকা, পেঁয়াজ ৩০ টাকা, বেগুন ২০ টাকা, শিম ২০ টাকা, টমেটো ৩০ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা কেজি এবং বাঁধা কপি প্রতি পিচ ১০ টাকা ও ফুলকপি প্রতি হালি মাত্র ১০ টাকায় বিক্রি হচ্ছে । এতো বেশি সবজি বাজারে উঠেছে যে বেলা বাড়ার সাথে কমে যাচ্ছে ক্রেতা।
সবজি চাষি জুলফিকার রহমান হতাশা প্রকাশ করেছেন সবজির দাম কমে যাওয়ায়। সবজি বিক্রেতা প্রবীর কুমার বলেন, গত কয়েক বছরেও বিরামপুর এলাকায় সবজির এতো দাম কমেনি।
ক্রেতা একরামুল হক বলেন, দীর্ঘদিন পর কম দামে সবজি কিনতে পারায় তিনিও থলে ভরে খরচ করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় বলেন, বিগত সময় সবজির অধিক মূল্যের কারণে এবার বিরামপুর উপজেলায় ১ হাজার ৭৫০ হেক্টর লক্ষ্য মাত্রার অনেক বেশি জমিতে আলু এবং ১ হাজার ২৮০ হেক্টর জমিতে অন্যান্য সবজির চাষ হয়েছে।
আগামী বছরের শুরুতে তিস্তা নিয়ে গণশুনানি হবে: আসিফ মাহমুদ
সব পুড়ে ছাই, ছবিতে সচিবালয়ে