বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লেমন খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে এসে গ্রেপ্তার হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৫টার দিকে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় বিয়ে খেতে এসে জনতার হাতে আটক হন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লিমন। পরে তাকে শাজাহানপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গাউস শাজাহানপুর উপজেলা রহিমাবাদ এলাকার শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে চুরি, অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও শাজাহানপুর থানা পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।
জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে পলাতক থাকলেও খালাতো বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে আসে লিমন। পরে বিষয়টি টের পেয়ে দীর্ঘদিন লিমনের হাতে নির্যাতিত জনগণ তার বাড়ি ঘিরে ফেলে। এ অবস্থায় থানা পুলিশে সংবাদ দেন ওই এলাকার ইউপি সদস্য তাজুল ইসলাম। পরে পুলিশ পৌঁছানোর পর বিক্ষুব্ধ জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, তার নামে এ পর্যন্ত পাঁচটি মামলা রয়েছে, এর মধ্যে একটি রাজনৈতিক মামলা।
একনজরে আজকের দেশ রূপান্তর (২৭ ডিসেম্বর)