ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও অর্থনীতিবিদ মনমোহন সিংয়ের মৃত্যুতে দেশটির কেন্দ্রীয় সরকার ৭ দিনে শোক ঘোষণা করেছে। এছাড়া তার শেষকৃত্য আমাগী শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
দেশটির কর্মকর্তা জানিয়েছেন, ভারতের কেন্দ্রীয় সরকার সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা করেছে। ভারতের অর্থনৈতিক সংস্কারের এই স্থপতির প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার বেলা ১১টায় মন্ত্রিসভা বৈঠকে বসবে।
এছাড়াও ড. মনমোহন সিংয়ের শেষকৃত্য আগামী শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল। তিনি জানান, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে।
এদিকে, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারত ও বিশ্বের বিভিন্ন নেতা ও নাগরিকরা শোক প্রকাশ করেছেন।
জাতীয় ঐক্যের লক্ষ্যে আজ থেকে শুরু হচ্ছে সংলাপ
পাকিস্তানে জন্ম নেওয়া মনমোহন সিং বদলে দিয়েছিলেন ভারতের অর্থনীতি