সেনাবাহিনী থেকে আমান আযমীর বরখাস্ত আদেশ প্রত্যাহার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত কর্মকর্তা ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আযমীর বরখাস্ত আদেশ বাতিল করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, গত ২৪ ডিসেম্বর  ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীকে তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে ২০০৯ সালের  ২৪ জুন থেকে ভূতাপেক্ষভাবে ‌‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়েছে।

ব্রিগেডিয়ার আযমীকে ২০০৯ সালে শেখ হাসিনা সরকারের সময় তার পদ থেকে বরখাস্ত করা হয়। এতে তিনি সেনাবাহিনীতে কর্মরত থাকা সময়ের সব বেনিফিট ও সুবিধা থেকে বঞ্চিত হন। পরে এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।

২০১৬ সালে গুম হন ব্রিগেডিয়ার আযমী। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর মুক্তি পান তিনি। পরে জানান, তাকে আয়নাঘরে গুম রাখা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত