গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় আনোয়ার হোসেন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুঘর্টনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহিন মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আনোয়ার হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের আলকাদ হোসেনের ছেলে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, আনোয়ার মোটরসাইকেলে পৌর থেকে শহরের পান্তাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে আনোয়ার হোসেন ছিটকে সড়কের ওপর পড়লে কার্ভাড ভ্যানটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন মারা যান।
এসআই শাহিন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ ও দুর্ঘটনার শিকার মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের জানানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে লালমনিহাট থেকে আনোয়ার হোসেন গাইবান্ধা জেলায় কেন, কি কাজে এবং কোথায় যাচ্ছিলেন এ বিষেয়ে কিছুই জানা যায়নি।
ইসলামি দলগুলোর মাথার ওপরে কেউ যেন কাঁঠাল ভেঙে খেতে না পারে
শেখ হাসিনার অর্থপাচারের নথি ধ্বংসের জন্যই সচিবালয়ে আগুন: রিজভী