‘আমি প্লেন থেকে ঝাঁপ মারছি, সরি মা!’

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১২ পিএম

বিকিনি পরা ছবি শেয়ার করে ভাইরাল হয়েছেন টালিউডের অভিনেত্রী দেবচন্দ্রিমা। অভিনেত্রী এখন দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন।  দেখা যায় বহুতলের ছাদে সুইমিং পুল। আর পায়ে পায়ে সেদিকেই হেঁটে চলেছেন দেবচন্দ্রিমা। মাথায় সানগ্লাস এবং নীল-সবুজ রঙের বিকিনি দেবচন্দ্রিমার গায়ে। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি পোস্ট করেন তিনি।

কালারস চ্যানেলের সুপার ন্যাচারাল ধারাবাহিক ‘সুহাগন চুড়েল’-এ তিন মুখ্য চরিত্রের অন্যতম ছিলেন দেবচন্দ্রিমা। বাংলায় হইচই-এর পরিণীতা সিরিজে সর্বশেষ দেখা গিয়েছে তাকে।

দুবাই গিয়ে স্কাই ডাইভিং ও করলেন এ অভিনেত্রী। একেবারে ১৩০০০ ফিট থেকে ঝাঁপ দেন তিনি। সেই ভিডিও শেয়ার করে লেখেন, ‘এটা পাখির মতো, এটা আমি! আমি প্লেন থেকে ঝাঁপ মারছি। সরি মা…!’

তবে বিকিনি পরায় অনেক কটাক্ষ। অনেকেই তার রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও তাতে কান দিতে একেবারেই রাজি নন তিনি। বলেন, ‘আমার যথেষ্ট রুচিবোধ আছে। চাইলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ইচ্ছেমতো পোশাকে ছবি দিতে পারি। তাতে কারওরই কিছু বলার নেই। আমার কাজ নিয়ে যেমন প্রশংসা হয়, তেমন পোশাক নিয়ে নিন্দেও ওরা চাইলেই করতে পারেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত