রাজধানীর উত্তরখান থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই অটোরিকশা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মো. আব্দুল জলিল (৪০) ও হালিম ফকির (২৪)।
শুক্রবার (২৭ ডিসেম্বর) উত্তরখানের পুরানপাড়ার আটিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।
উত্তরখান থানা সূত্রে জানা যায়, রিকশাচালক আব্দুল জলিল ২৬ ডিসেম্বর উত্তরখানের বড়বাগ ট্রান্সমিটারে মোড়ের পূর্ব পাশের গাড়ির গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে চালানোর জন্য বের হন। নিয়ম অনুযায়ী রাতে অটোরিকশা ফেরত দেওয়ার কথা থাকলে আব্দুল জলিল তা করেননি। এ ঘটনায় পরদিন অটোরিকশার মালিক আছলাম হোসেন জনির অভিযোগের ভিত্তিতে উত্তরখান থানায় জলিলসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি চুরির মামলা হয়।
থানা সূত্রে আরো জানা যায়, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় প্রথমে আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জলিলের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার উত্তরখানের পুরানপাড়ার আটিপাড়ার আব্দুল্লাহ অটো এন্টারপ্রাইজ থেকে চোরাই অটোরিকশা ক্রয়কারী হালিম ফকিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে আরো দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়, যার কোনো বৈধ কাগজপত্র হালিম দেখাতে পারেননি।
পাপারাজ্জিদেরকে ফ্লাইং কিস ছুঁড়ে দিলেন ছোট্ট রাহা
প্রকাশ্যে ক্ষমা চাইতে স্বাগতাকে লিগ্যাল নোটিশ