৪ জানুয়ারি প্রশাসন ক্যাডারদের কোনো কর্মসূচি নেই

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ পিএম

আগামী ৪ জানুয়ারি বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কোনো কর্মসূচি নেই। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সদস্যদের অনুরোধ করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন। শনিবার (২৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ কথা জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদ ও পোস্টে বলা হচ্ছে, আগামী ৪ জানুয়ারি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন একটি সমাবেশের আয়োজন করেছে। প্রকৃতপক্ষে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন ৪ জানুয়ারি কোনো সভা বা সমাবেশ আয়োজনের আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা সিদ্ধান্ত গ্রহণ করেনি। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সদস্যদের এ বিষয়ে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সদস্যরা আইনকানুন ও সরকারি বিধিবিধান প্রতিপালন করে নিজেদের ন্যায্য এবং যৌক্তিক দাবি তুলে ধরার বিষয়ে সচেতন রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত