দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত অটোমোবাইল কোম্পানি প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পিআইএল) ৫৩তম বার্ষিক সাধারণ সভা গত ২৬ ডিসেম্বর রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রগতি ও বিএসইসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান। এ সময় তিনি জানান, চলতি বছরের ২৯ নভেম্বর শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সিনিয়র সচিব জাকিয়া সুলতানা চট্টগ্রামে প্রগতির নতুন অফিস ও কারখানা পরিদর্শনকালে সিডান কার বাজারজাতকরণের উদ্ধোধন ঘোষণা করেন।
পিআইএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, বিশ^বিখ্যাত কোরিয়ান কিয়া (কওঅ) ব্র্যান্ডের ১৬০০ সিসির ঈঊজঅঞঙ মডেলের ব্রান্ড নিউ সিডান কার সব ধরনের ক্রেতার কথা বিবেচনায় ৪৫ লাখ টাকায় পাওয়া যাচ্ছে প্রগতির বিক্রয়কেন্দ্রে।
প্রগতির পরিচালনা পর্ষদের পরিচালক ও অতিরিক্ত সচিব মো. শামীমুল হক, অতিরিক্ত সচিব ও পরিবহন কমিশনার মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, যুগ্ম সচিব ও পরিচালক অর্থ বিএসইসি মো. ওসমান গনি এবং যুগ্ম সচিব ফরিদা ইয়াসমিন সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএসইসি এবং প্রগতির কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
