নায়িকার গাড়ি চাপায় মেট্রো শ্রমিক নিহত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ পিএম

বেপরোয়া গতিতে গাড়িতে চালাচ্ছিলেন নায়িকা। তীব্র গতিতে আসা সেই গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন এক মেট্রো শ্রমিক, সঙ্গে গুরুতর আহত হয়েছেন আরও একজন শ্রমিক। মেট্রো শ্রমিককে পিষে দিয়েছে নায়িকার গাড়ি। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের কান্দিভালি এলাকায়। এরপর দ্রুত আহত হওয়া সেই শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, সেই গাড়ির মালিক জনপ্রিয় মারাঠি অভিনেত্রী উর্মিলা কোঠারে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সিনেমার শুটিং থেকে ফিরছিলেন উর্মিলা। গাড়ি চালাচ্ছিলেন তার ড্রাইভার। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির গতি খুবই বেশি ছিল। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। কান্দিভালির যে জায়গায় দুর্ঘটনা ঘটে সেখানে মেট্রোর কাজ চলছিল। একাধিক শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যেই একজনের মৃত্যু হয়। আরেকজন গুরুতর আহত।

আহত শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়। উর্মিলা ও তার ড্রাইভারেরও চোট লেগেছে, তবে তাদের চোট গুরুতর নয়। গাড়িতে এয়ারব্যাগ থাকায় অনেকটাই রক্ষা পেয়ে গিয়েছেন। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। ইতিমধ্যেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেই খবর।

উল্লেখ্য, পুণেতে জন্মে উর্মিলার। প্রশিক্ষিত নৃত্যশিল্পী তিনি। ১৯৯৭ সালের স্বাধীনতা দিবসের পঞ্চাশতম সেলিব্রেশনেও পারফর্ম করেছিলেন। ২০০৬ সালে ‘শুভমঙ্গল সাবধান’ সিনেমার মাধ্যমে মারাঠি চলচ্চিত্র জগতে উর্মিলার সফর শুরু। তারপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। 

সিরিয়াল ও সিরিজেও দেখা গিয়েছে উর্মিলা। জাতীয় পুরস্কারজয়ী ‘পানি’ সিনেমার পরিচালক আদিনাথ কোঠারের স্ত্রী তিনি। অভিনেতা ও প্রযোজক হিসেবেও আদিনাথের বেশ সুনাম রয়েছে। তবে শনিবারের ঘটনায় বেশ বেকায়দায় অভিনেত্রী। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত