৩৪০ রানের রেকর্ড লক্ষ্য তাড়ায় ধুঁকছে ভারত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:১০ এএম

মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়া ক্রিজে টেকে মাত্র ২ ওভার। জাসপ্রিত বুমরার ৫ শিকার হিসেবে নাথান লায়ন আউট হলে ২৩৪ রানে থামে অজিদের দ্বিতীয় ইনিংস। ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৪০ রান। মেলবোর্নে শেষ ইনিংসে এই রান তাড়ার রেকর্ড নেই।

তারপরও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আর অস্ট্রেলিয়ার মাটিতে খারাপ ফর্ম ঘুচানোর জন্য ভারত ঘুরে দাঁড়াবে আশা করা হলেও তা হয়নি। বরং লাঞ্চ বিরতির আগে এক ওভারে ভারতকে চাপে ফেলে দেন। কামিন্স। রোহিত শর্মার পর লোকেশ রাহুলকেও আউট করেন তিনি। রোহিত ৯ ও রাহুল শূন্য রানের মাথায় স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন। ২৫ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত।

এর পর কোহলিও হতাশ করেন।  শুরুতে অফ স্টাম্পের বাইরের বল ছাড়ছিলেন। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির আগে ধৈর্য হারিয়ে বসেন বিরাট। মিচেল স্টার্কের একটি বাইরের বল খেলার লোভ ছাড়তে পারলেন না। ৫ রানের মাথায় খোঁচা মেরে স্লিপে আউট হন তিনি। ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।  

চতুর্থ উইকেটে যশস্বী আর পান্তের ফিফটি প্লাস রানের জুটি সেই ধাক্কা সামলানোর চেষ্টা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত