জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। সিনেমা, নাটক, অ্যালবাম, বিজ্ঞাপনের জিঙ্গেল থেকে শুরু করে রেডিও, টিভি আয়োজন সব মাধ্যমেই ভেসে বেড়াচ্ছে তার কণ্ঠ। বছর শেষে প্রাপ্তি ও অপ্রাপ্তি, কাজসহ নানা বিষয় নিয়ে তার কথা শুনেছেন অনন্যা সুগরা
বছর শেষ। এ বছরের সবচেয়ে বড় প্রাপ্তি আর অপ্রাপ্তি কী?
হারাইনি কিছুই। আমার এ বছরের সবচেয়ে বড় প্রাপ্তি ‘দুষ্টু কোকিল’। গানটা ইউটিউবে প্রকাশের পর পরই দর্শকরা লুফে নিয়েছিল। শুধু দেশেই না। দেশের বাইরেও সাড়া ফেলেছিল গানটা। গানটা শুধু ভিউ না মানুষের মনেও জায়গা করে নিয়েছিল।
রেকর্ডিংয়ের সময় কি বুঝতে পেরেছিলেন এত হিট হবে গানটি?
এতদিনের অভিজ্ঞতায় এক ধরনের আমেজ কিন্তু রেকর্ডিংয়ের সময়েই আমরা পেয়ে যাই। এই গানটি গাওয়ার সময়েই কথা ও সুর সহজে আত্মস্থ হয়ে যায়। রেকর্ড করে আসার পরও মনের অজান্তে গুনগুন করে গেয়ে ফেলতাম গানটি। তবে এত দ্রুত একটি গান সুপারহিট হয়ে যাবে সেটি তখন ভাবতে পারিনি।
বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছি। আমার কাজই হচ্ছে গান করা। এর বাইরে আসলে আর কিছু করতে হয় বা করা যায়, এটা আমি জানিই না। তিনি আরও বলেন, গানটাই আমার কাছে সব। তাই সেটা অডিও কিংবা সিনেমা, যে মাধ্যমেই হোক। যদি সেটা ১০ সেকেন্ডের জিঙ্গেলও হয়, আমি সেম ডেডিকেশন দিয়ে কাজ করি। আমি সৌভাগ্যবান এখনো গাইতে পারছি, মানুষ আমাকে শুনছে। সবার প্রতি কৃতজ্ঞতা।
নতুন বছরের পরিকল্পনা কী?
কোনো পরিকল্পনা নেই। আমি পরিকল্পনা করে আসলে কাজ করতে পারি না। আমার কাছে মনে হয়, আমি যদি চিন্তা করি যে, আমি নতুন বছরে এই কাজটা করব, তখন শুধু ওই কাজটাই আমার মাথায় থাকবে। বাড়তি কিছু করা হবে না। কাজের জায়গাটা সীমিত হয়ে যাবে। পরিকল্পনা ছাড়া আমি বেশি কাজ করতে পারি। গানটাই তো আমার সব। পরিকল্পনা করার আসলে দরকার নেই।
চলতি বছরে একাধিক গান আলোচনায় ছিল। বছর শেষে আবারও আলোচনায় ‘প্রেমের দোকানদার’ দিয়ে।
হ্যাঁ। প্রথমেই বলতে হবে ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ শিরোনামের গানটি বেশি সাড়া ফেলেছে। গানটিতে আমার সঙ্গে গেয়েছে কলকাতার শিল্পী ও সংগীত পরিচালক আকাশ সেন। আকাশে সঙ্গে গাওয়া আমার সব গানগুলোই আলোচনায় ছিল। আমাদের দুজনের নতুন আরেকটি গান ‘প্রেমের দোকানদার’ এটাও বেশ সাড়া পাচ্ছি। গানটার কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় ও সুর করেছেন আকাস সেন। এটি রায়হান রাফি পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’তে ব্যবহৃত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
টিভিতে আজ যেসব খেলা