মানিকগঞ্জে অজ্ঞাতপরিচয় ২ জনের মরদেহ উদ্ধার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম

মানিকগঞ্জে পৃথক স্থান থেকে অজ্ঞাতপরিচয় ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সদর উপজেলার নারাঙ্গাই এলাকায় একটি পিঠার দোকান থেকে এবং একই উপজেলার জাগীর ইউনিয়নের একটি ভাড়া বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মানিকগঞ্জে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল রবিবার রাতে নারাঙ্গাই এলাকায় একটি পিঠার দোকানে ভেতরে অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে ঘুমিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। 

অন্যদিকে, জাগীর ইউনিয়নে মান্নান মোল্লার বাড়িতে ভাড়া নেয় ৩ ব্যক্তি। আজ সকালে সেখান থেকে আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

 

ওসি এস এম আমানুল্লাহ বলেন, ‘মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত