রুচিশীল দর্শকদের পছন্দের শীর্ষে থাকা সিনেমা চেইন স্টার সিনেপ্লেক্স। গেল কয়েক বছর আগে হলিউড সিনেমার জোয়ার ছিল কিন্তু সেই জোয়ারে এবার কিছুটা ভাটা আনে দেশের সিনেমা!
সব ছাপিয়ে দেশের সিনেমা দেখার আগ্রহ দর্শকদের যেন আরও বেশি! ২০২৪ সাল জুড়ে এই চিত্র দেখা গেছে। মুক্তির আগে অগ্রিম টিকেট বুকিং, রেকর্ড পরিমাণে ওপেনিং, সর্বোচ্চ শো, টিকিটের জন্য হাহাকার-এই সবকিছুই।
চলতি বছর শেষ হতে বাকি মাত্র একদিন। দেশের সর্বাধুনিক এই সিনে থিয়েটারে এই সপ্তাহের সেরা সিনেমার তালিকায় রয়েছে সাত সিনেমা। এর মধ্যে প্রথমেই রয়েছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’, এরপর দ্বিতীয় সেরা সিনেমা হিসেবে রয়েছে ‘প্রিয় মালতী’। এরপর সেই তালিকায় ক্রমানুসারে রয়েছে মোয়ানা-২, সনিক দ্য হেজহগ ৩, ৮৪০, ক্র্যাভেন দ্য হান্টার এবং নকশী কাঁথার জমিন।
স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে এক পোস্টে এমনটাই জানানো হয়। এরমধ্যে তিনটি দেশি সিনেমা এবং বাকি চারটি বিদেশি সিনেমা।
স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ জানান, এই ছবিগুলো চলতি সপ্তাহের সেরা সিনেমা।
মানুষদের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই: জয়া