দুর্বার রাজশাহীর বিপক্ষে আজ ফরচুন বরিশালের জয়ের নায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ২৬ বলে ৪ ছক্কায় ৫৬ রানের তার ইনিংসটি শুধু ধারে নয় ভারেও সেরা। ৬১ রানে ৫ উইকেট হারানো বরিশাল জয়ের স্বাদ পায় রিয়াদের দায়িত্বশীল এই ইনিংসের কারণে। আর তাই ম্যাচসেরাও হয়েছেন রিয়াদ।
এমন খুশির উপলক্ষে অবশ্য খানিকটা মন খারাপ অভিজ্ঞ ব্যাটার। মনে পড়েছে অসুস্থ সন্তানের কথা। ম্যাচসেরার পুরস্কার তিনি উৎসর্গ করেছেন নিজের ছেলেকে। রিয়াদ বলেন, ‘গত কয়েকদিন ধরে আমার ছেলে হাসপাতালে ভর্তি। রাইদ, এটা তোমার জন্য। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে শীঘ্রই। এই পুরস্কার তোমার। বাবা তোমাকে ভালোবাসে।’
বরিশালকে অবিশ্বাস্য জয় এনে দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রিয়াদ। জয়ের কৃতিত্ব দিয়েছেন পুরো দলকে, ‘দলের জন্য এই ধরনের ইনিংস খেলার সামর্থ্য দেয়ার জন্য প্রথমেই আমি সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আমি মনে করি এটা আমাদের ভালো শুরু। বিশেষ করে টুর্নামেন্টের শুরুতে আমাদের ভালো খেলা দরকার ছিলো। আমার মনে হয় এটা দুর্দান্ত টিম ওয়ার্ক।’
ঠিক চ্যাম্পিয়নের মতো হারা ম্যাচ জিতে আসর শুরু বরিশালের
মঙ্গলবারের বিপিএল সূচী বদলেছে বিসিবি