বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

শহীদ মিনারে ঘোষণাপত্রের কর্মসূচি বহাল

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ এএম


জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে সরকার যে অবস্থান নিয়েছে তাতে সমর্থন জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদ মিনারে সমবেত হওয়ার কর্মসূচি বহাল রেখেছে। তবে ঘোষণাপত্র সরকারই দেবে বলে জানিয়েছে সংগঠনটি।

আজ সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

এর আগে সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণা দেওয়া হয়। পরে রাতেই জরুরি বৈঠকে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। কয়েক ঘণ্টার বৈঠক শেষে গভীর রাতে তারা কর্মসূচি বহালের ঘোষণা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত