রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের আলমাস জুয়েলারিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ঢুকে পড়ায় একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে আহত দোকানের সত্ত্বাধিকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরেজমিন দেখা গেছে, আজ বেলা ১২টার দিকে বায়তুল মোকাররম মার্কেটের আলমাস জুয়েলারির বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জুয়েলারিতে ঢুকে পড়ে। এতে ওই দোকানোর সত্ত্বাধিকারী নিখিল কর্মকার গুরুতর আহত হোন। শো রুমের গ্লাস ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠিয়েছেন। এদিকে প্রাইভেটকারটিকে স্থানীয়রা আটক করেছে। তবে এখন পর্যন্ত ড্রাইভার ও কার মালিকের নাম পরিচয় জানা যায়নি।
থার্টিফার্স্ট নাইট নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ