জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে সাময়িকভাবে ‘জুলাই আন্দোলন স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে শহিদ এবং আহতদের স্মৃতি রক্ষার্থে তাদের ছবি, ঘড়ি, জুতা, জামা-কাপড়, চশমা, বই-খাতা-কলম, ব্যাগ, পরিচয়পত্র, মানিব্যাগ, মোবাইল সেট, লেখা, ডাইরিসহ ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র এই সংগ্রহশালায় স্থান পাবে।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের নাম, ঠিকানা ও বিস্তারিত তথ্যসহ তাদের ব্যবহৃত জিনিসপত্র আগামী ৭ জানুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অফিসে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
স্লোগানে মুখর শহীদ মিনার, শেখ হাসিনার ফাঁসির দাবি 