জানুয়ারিতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় কমল

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ পিএম

নতুন বছরের শুরুর দিন আগামীকাল বুধবার (১ জানুয়ারি) থেকে দুই ঘণ্টা কমছে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়। এতোদিন দিনে পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হলেও আগামীকাল থেকে পুরো জানুয়ারি মাস সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে তিন ঘণ্টা।


মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ তেল, গ‍্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব সিএনজি স্টেশনে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার, অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হতো। তবে সেই সময়কাল ১ জানুয়ারি থেকে দুই ঘণ্টা কমে পুরো মাস সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত