তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। চীন মনে করে তাইওয়ান তাদেরই অংশ। তবে তাইওয়ান বিশ্বাসী নিজেদের স্বাধীনতায়। তারা চীনের অংশ হতে চায় না। খবর: রয়টার্স
এমন অবস্থায় তাইওয়ানকে নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, চীন থেকে তাইওয়ানকে কেউ আলাদা করতে পারবে না। ইংরেজি নতুন বছর উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় জিনপিং একথা বলেন।
বর্ষবরণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে গতকাল মঙ্গলবার শি চিনপিং বলেন, তাইওয়ান প্রণালীর দুইপাশের মানুষ একই পরিবারের অংশ। কেউ আমাদের এ আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে পারবে না। কেউ আমাদের মাতৃভূমির পুনরেকত্রীকরণের ঐতিহাসিক ধারাকে বন্ধ করতে পারবে না।
তিনি বলেন, ‘মাতৃভূমির পুনর্মিলনের ঐতিহাসিক মোমেন্টামকে কেউ বাধা দিতে পারবে না।’
তাইওয়ান নিয়ে উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকায় শির কাছ থেকে এ মন্তব্য এসেছে। তাইওয়ানের নেতা উইলিয়াম লাই চিং-তে মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে সম্পর্ক দ্রুত খারাপ হচ্ছে। সম্প্রতি বেইজিং দ্বীপটি অবরোধসহ তিনটি বড় সামরিক মহড়া করেছে। অপরদিকে তাইওয়ান জরুরি মুহূর্তে প্রতিরোধের জন্য প্রস্তুতি বাড়াচ্ছে।
এদিকে তাইওয়ান নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের বিরোধ পুরানো। তবে তাইওয়ান ওয়াশিংটনের অন্যতম কৌশলগত মিত্র। অস্ত্রের সবচেয়ে বড় জোগানদাতা। ওয়াশিংটন কখনোই আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে বেইজিংয়ের অংশ হিসেবে স্বীকার করেনি।
তাইপেই ১৯৪৯ সাল থেকে নিজেকে স্বাধীন দাবি করছে। এ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদ ছড়ানোর জন্য চীন বরাবরের মতো পশ্চিমা শক্তিকে দায়ী করে।
ডলারের দাম বাজারমুখী করল বাংলাদেশ ব্যাংক
নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি: জরিপ