আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

  • প্রতি বছরই ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে কমিশন
  • ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৯:২২ এএম

হালনাগাদ শেষে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

প্রতি বছরই ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে থাকে কমিশন।

বুধবার কমিশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

খসড়া ভোটার তালিকা প্রকাশ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় একটি সংবাদ সম্মেলন করবে নির্বাচন কমিশন।

জানা গেছে, উপজেলা নির্বাচন কার্যালয়গুলোতে একযোগে এ তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকার ওপর কারও আপত্তি থাকলে তা ১৭ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে। আপত্তি ও সংশোধনীর জন্য জমা দেওয়া আবেদন ৩০ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে। 

পাশাপাশি আগামী নির্বাচনকে সামনে রেখে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য নাগরিকের তথ্য সংগ্রহের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। যদিও এ বিষয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি প্রতিষ্ঠানটি।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত