বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করল থাইল্যান্ড

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৩:২৫ পিএম

বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা চালু করেছে দক্ষিণ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে ই-ভিসা সুবিধা চালু করেছে দেশটি।

ঢাকার থাইল্যান্ড দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন। আবেদনের ১০ দিনের মধ্যে ই-মেইলে পাঠানো হবে ই-ভিসা। এই ভিসা নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন বাংলাদেশিরা।

অনলাইনে থাইল্যান্ডের ভিসা নেওয়ার জন্য প্রথমে নিজের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আবেদন ফর্মপূরণ করতে হবে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। ক্যাটাগরি অনুযায়ী ভিসা ফি অনলাইনে দিতে হবে। আবেদন সাবমিট করার পর ১০ দিনের মধ্যেই ই-মেইলে ভিসা চলে আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত