নব্বই দশকের সফল অভিনেতা নানা পাটেকর। সে সময় তার অভিনয়, সিনেমা নিয়ে যত আলোচনা হয়েছে তার চেয়েও বেশি মাতামাতি ছিল নায়িকাদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে। একসময় অভিনেত্রী মণীশা কৈরালার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তাও সেই ১৯৯৬ সালের ঘটনা।
পার্থ ঘোষের ‘অগ্নি সাক্ষী’ সিনেমায় জুটি বেঁধেছিলেন মণীশা এবং নানা। সেই সিনেমার শুটিং সেটেই মণীশার সঙ্গে আলাপ নানার। সেই বন্ধুত্ব সময়ের সঙ্গে আরও গভীর হয়। প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের কারণে তখন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন মণীশা। সেই দুর্বল মুহূর্তেই পাশে ছিলেন নানা।
একসময় দুজনেই পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। নানা বিবাহিত ছিলেন। ফলে এই সম্পর্কের কথা আড়ালেই রেখেছিলেন তারা। কিন্তু সঞ্জয় লীলা বানসালির ‘খামোশি: দ্য মিউজিক্যাল’ সিনেমায় অভিনয়ের সময় তাদের সম্পর্কের কথা রটে যায়। কিন্তু মণীশা- নানার সম্পর্ক খুব একটা সুখের ছিল না। শোনা যায় তাদের মধ্যে খুব ঝগতা হত। নানা বেশি অধিকারবোধ দেখাতেন। মণীষা সহঅভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য়ে কাজ করতে পারতেন না।
একপর্যায়ে অভিনেত্রী যোগাযোগ বন্ধ করে দেন নানার সঙ্গে। স্ত্রী নীল কান্তিকে ডিভোর্স না দেওয়াও একটা কারণ ছিল। তবে ঝামেলা চূড়ান্ত পর্যায়ে রূপ নেয় যখন সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসে। এ সময় অভিনেত্রী আয়েশা জুলেখার প্রতি দুর্বল হয়ে পড়েন নানা। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বন্ধ ঘরে আপত্তিকর অবস্থায় নানাকে দেখে ফেলেছিলেন মণীশা। এ কারণে আয়েশাকে অনেক নেতিবাচক মন্তব্যও শুনতে হয়। পরে নানার সঙ্গে সম্পর্ক রাখেননি মণীশা।
বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
'প্রতিদিন শহীদ জিয়ার নাম নিলে বেহেশত নিশ্চিত'