খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, নিলেন স্বাস্থ্যের খোঁজ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১০:০৪ পিএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান। সেখানে তিনি প্রায় ৪০ মিনিট অবস্থান করেন।

বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, সেনাপ্রধানকে স্বাগত জানান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর। সাক্ষাৎকালে সেনাপ্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় সেনাপ্রধানের সহধর্মিণী সঙ্গে ছিলেন।

উন্নত চিকিৎসার জন্য চলতি সপ্তাহে বেগম জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত