খুলনায় ফর্নিচার ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত ব্যবসায়ী হলেন রকি (৩২)। গতকাল বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) রাত ৮টার দিকে নগরীর শেরে এ বাংলা রোড হাজিবাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক রাত ৮টার দিকে শের এ বাংলা রোড হাজী বাড়ির মোড়ে বেসিক ফার্নিচার ব্যবসায়ী রকির দোকানের সামনে ৭ থেকে ৮টি মোটরসাইকেলে ১০ থোকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি আসে। তারপর দুর্বৃত্তরা ফার্নিচার ব্যবসায়ী রকির সাথে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির করে। এক পর্যায়ে রকি দৌড়ে পালানোর চেষ্টাকালে নাজিরঘাট মেইন রোড ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন রকিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে।
