বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না। আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কারও হাতে যাওয়ার জন্য নয়। কারও লাল চোখ আমরা দেখতে চাই না।’ আজ শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে নাটোর জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলাম বৈষম্যহীন মানবিক সমাজ গড়তে চায়। আমরা বিভেদ নয়, ঐক্য চাই। এ দেশের হিন্দু-মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই গর্বিত নাগরিক।
তিনি আরও বলেন, স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে। কম-বেশি সবাই এ জাতিকে কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত ১৫ বছর যারা ছিল।
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ