ফুটবল দুনিয়ার গতি যেন কখনও থামে না। চলমান ট্রানসফার উইনডো নিয়ে গুজব ও দলবদলের আলোচনায় উত্তাল ইউরোপীয় ফুটবল। এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর।
ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের তারকা মার্কাস রাশফোর্ড তিনটি সৌদি ক্লাবের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। প্রস্তাবগুলো ছিল প্রতি বছর ৩৫ মিলিয়ন পাউন্ড মূল্যের। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৩ কোটি টাকা। তবে ২৭ বছর বয়সী এই তারকা বার্সেলোনায় যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু স্প্যানিশ ক্লাবটির আর্থিক সংকট এই স্বপ্নকে জটিল করে তুলেছে।
অন্যদিকে, ইউনাইটেড কর্তৃপক্ষ রাশফোর্ডকে নিয়ে নতুন পরিকল্পনায় ব্যস্ত। তাকে নাপোলির ভিক্টর ওসিমেনের জন্য একটি সম্ভাব্য বদলীর অংশ হিসেবে দেখছে ক্লাবটি।
স্পোর্টিং সিপির সুইডিশ তারকা ভিক্টর গিয়োকেরেজকে দলে টানতে ইউনাইটেড ৮০ মিলিয়ন পাউন্ড বাজেট তৈরি করছে। এই লক্ষ্যে জানুয়ারিতে তিনজন খেলোয়াড়কে ধারে ছাড়ার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া বেনিফিকার ২১ বছর বয়সী স্প্যানিশ উইং-ব্যাক আলভারো কারেরাসের ২৫ মিলিয়ন পাউন্ডের বাই-ব্যাক ক্লজ চালু করার কথা ভাবছে ম্যানচেস্টার ইউনাইটেড।
অ্যাস্টন ভিলা ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যে দানিয়েল মালেনকে নিয়ে আলোচনা চলছে। ২৫ বছর বয়সী ডাচ ফরোয়ার্ডকে ২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ানোর লক্ষ্য নিয়েছে ভিলা।
স্পেনের মিডফিল্ডার দানি ওলমো জানুয়ারিতে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির নজরে রয়েছেন। বার্সেলোনা তাকে নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট এই সুযোগ কাজে লাগাতে চাইছে।
দলবদলের বাজারের এই দোদুল্যমান পরিস্থিতি দেখেই বোঝা যায়, ফুটবল শুধু খেলার মাঠে নয়, বরং দলবদলের আলোচনাতেও একইভাবে উত্তেজনাপূর্ণ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গড়ে উঠবে নতুন জোট, আর ভাঙবে পুরনো জুটি। প্রতিটি দলই যেন প্রস্তুত ফুটবলার কেনার যুদ্ধজয়ের নতুন কৌশল নিয়ে।
বিপিএলের প্রথম সেঞ্চুরি এলো পাকিস্তানি উসমানের ব্যাটে
ফের খোঁচা দিয়ে আউট; সিডনিতেই ক্যারিয়ার শেষ কোহলির?