মুন্সীগঞ্জের শ্রীনগরে রেললাইনের পাশ থেকে অচেতন অবস্থায় হুমায়ুন কবীর (১৯) এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সাভিসের কর্মীরা। শুক্রবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ষোলঘর এলাকার রেললাইনের পাশ থেকে ওই যুবককে উদ্ধার করা হয়।
যুবকের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তিনি রাজবাড়ীর কালুখালী এলাকার মো. আলীর ছেলে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যুবকের সঙ্গে পাওয়া এনআইডি কার্ড থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। যুবক সুস্থ হলে ঘটনার সূত্র জানা যাবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাফিজ বলেন, অচেতন ওই যুবকের চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
বাড়ছে শীত, ঠাণ্ডাজনিত রোগে কাবু শিশু-বয়স্করা
নারায়ণগঞ্জে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, এসআই গ্রেপ্তার