সড়কে প্রাণ গেল আ. লীগ নেতার

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৮:৩৬ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা ফজলুল করিম রতন (৫৫) নিহত হয়েছেন। ঘন কুশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোড়ে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হলুদ।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গৌরীপুরের গাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফজলুল করিম রতন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলা জাটিয়া ইউনিয়নের কাহেদ গ্রামের প্রয়াত আব্দুল বারেক মাস্টারের ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফজলুল করিম গতকাল রাতে ময়মনসিংহ থেকে নিজ বাড়ি ঈশ্বরগঞ্জে ফেরার পথে গাজীপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


জাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হলুদ জানান, অতিরিক্ত কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোড়ে আঘাত করে মোটরসাইকেল আরোহী ফজলুল করিম হাসপাতালে নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত