মোটরসাইকেলের ওপর কেক কেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০১:৪৭ পিএম

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের ব্যানারে পৌর এলাকার ফুলবাড়িয়ায় মিছিলটি বের হয়ে পৈরতলা অভিমুখে যায়। পরে সেখানের সড়কের পাশে রাখা মোটরসাইকেলের ওপর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

গতকাল রাতেই জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সুজন দত্ত, জেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ফেসবুকে এ সংক্রান্ত ভিডিও ও ছবি পোস্ট করেন।

এতে দেখা যায়, মিছিলকারীরা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে শুভেচ্ছা স্লোগান দেওয়ার পাশাপাশি শেখ হাসিনা আবারো ফিরবে এবং সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোক্তাদির চৌধুরীর মুক্তির পক্ষে স্লোগান দেয়। পরে নেতকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে কেক কাটেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত