কোস্ট গার্ডের সঙ্গে গোলাগুলি মাদক কারবারি নিহত

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:১৯ এএম

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে মাদক কারবারিদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলির হয়েছে। এতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদক ও অস্ত্র। আটক করা হয়েছে ১৫ জনকে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,

শনিবার ভোরে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফ নদীর গোলার চরে। একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেন। কিন্তু নৌকাটি ইঞ্জিনের গতি বৃদ্ধি করে দ্রুত বঙ্গোপসাগরের দিকে চলে যেতে থাকে।

পরে কোস্ট গার্ড সদস্যরা ওই নৌকার পেছনে তাড়া করে। এ সময় নৌকা থেকে কোস্ট গার্ডের সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। পরে নৌকাটিকে  আটক করা সম্ভব হয়। যেখানে ১৬ জনকে আটক করে তিনটি অস্ত্র ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক ১৬ জনের মধ্যে গুলিবিদ্ধ একজন মারা গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত