বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে নিয়ে সম্প্রতি একটী গুজব ছড়িয়ে পড়েছে যে তিনি মা হতে চলেছেন। মুম্বাইয়ের ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রচারণামূলক ইভেন্টে অনুপস্থিতি নিয়ে সম্প্রতি বিভ্রান্তি দেখা দেয়।
কিয়ারার টিমের একজন এই তথ্য অস্বীকার করে জানিয়েছেন, ‘কিয়ারা আদভানি হাসপাতালে ভর্তি হননি। তিনি টানা কাজের চাপে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, তাই তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে’।
‘গেম চেঞ্জার’ একটি তেলেগু রাজনৈতিক অ্যাকশন সিনেমা, যেটি পরিচালনা করছেন এস শঙ্কর। এই সিনেমায় কিয়ারা আদভানির সহশিল্পী রাম চরণ। এছাড়া ছবিতে অভিনয় করেছেন অঞ্জলি, সমুথিরাকানি, এস জে সূর্য, শ্রীকান্ত এবং সুনীল।
সিনেমাটি আগামী ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইভেন্টে উপস্থিত না থাকলেও, কিয়ারা সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ফটোশুটের ছবি শেয়ার করেছেন। ছবিতে তাকে একটি সাদা টপ এবং স্কার্ট পরা অবস্থায় দেখা গেছে। তিনি ছবিগুলোতে সোনালী গয়না এবং খোলা চুলের সঙ্গে মনোমুগ্ধকর লুকে উপস্থিত হয়েছিলেন।
‘গেম চেঞ্জার’ ছাড়াও কিয়ারা আদভানি বর্তমানে ‘ওয়ার ২’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এই সিনেমাটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ। ‘ওয়ার ২’-এ কিয়ারা অভিনয় করবেন হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের সঙ্গে। সিনেমাটি পরিচালনা করছেন আয়ান মুখার্জি এবং এটি চলতি বছরের ১৪ আগস্ট মুক্তি পাবে। ভক্তরা কিয়ারার দ্রুত সুস্থতা কামনা করছেন এবং তার আসন্ন সিনেমার জন্য অপেক্ষা করছেন।
প্রথম একক অ্যালবাম নিয়ে আসছে র্যাপার হান্নান