শৈশবে বেজায় দুষ্টু ছিলেন কপিল শর্মা। নানা রকমের কাণ্ড করতেন তিনি। একবার পাবলিক প্লেসে বেধড়ক মারও খেয়েছেন। সম্প্রতি সেই কাণ্ড আবারও উঠে এসেছে সদ্য সম্প্রচারিত শোয়ে।
‘দ্য কপিল শর্মা’ শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রাজ বাব্বার। নানান আড্ডার মাঝে শো সঞ্চালক শেয়ার করলেন তার শৈশবের এক কাহিনি। তিনি জানান, পরিবারের সবাই একপ্রকার তাকে নিয়ে ঠিক কী পরিমাণে ব্যস্ত থাকতেন। এবারেও তার ব্যতিক্রম ঘটল না।
আড্ডার মাঝে কপিল জানান একবার তিনি এমন কাণ্ড ঘটিয়েছিলেন, যে প্রকাশ্যেই তার বাবা তাকে বেধড়ক মেরেছিলেন। তখন কপিলের বয়স মাত্র ১৫ বছর। তার বাড়িতে বাবার বন্ধু এসেছিলেন। তিনি সঙ্গে এনেছিলেন জিপ। সেই জিপের চাবি তিনি টেবিলের ওপর রাখেন। চোখে পড়তেই কপিল তা সরিয়ে নিয়েছিলেন। কৌতুহল বশত তিনি গাড়ি চালাতে বেরিয়ে পড়েন।
বিষয়টা প্রথমে কেউ লক্ষ্য করেনি। পরবর্তীতে যা ঘটালেন কপিল, তা নিয়ে রীতিমত শোরগোল পড়ে যায়।
কপিল গাড়ি চালাতে পারতেন না। কেবল স্টার্ট দিয়ে দিয়েছিলেন। তারপরই পিছনে দাঁড়িয়ে থাকা এক সবজি বিক্রেতাকে ধাক্কা মারেন কপিল। আওয়াজ পেতেই বাড়ি থেকে বেরিয়ে আসেন তারা বাবা। এরপরই ঘটে চরম কান্ড, কপিলের লেগেছে কি না কেউ খোঁজ না নিয়ে উল্টো তাকে বেধড়ক মারতে শুরু করেন তার বাবা।
২০০৭ সাল থেকে ক্যারিয়ার শুরু হয় কপিলের। লাফটার চ্যালেঞ্জ সিজন তিন জেতার পরই কপিল শর্মাকে নিয়ে চর্চা ওঠে তুঙ্গে। এরপর কমেডি শো, ২০১০ থেকে একাধিক ছবি, সবই রয়েছে কপিলের দখলে।
সম্প্রতি তার ছবির প্রচারে এসে ব্যক্তিগত সম্পত্তি নিয়ে আজতাক তাকে প্রশ্ন করে। যার উত্তরে তিনি জানিয়েছেন, তিনি অনেক টাকা হারিয়েছেনও। যদিও সেসব নিয়ে ভাবতে রাজি নন কপিল শর্মা।
তার কথায়, তার পরিবার আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সেটাই তার জন্য যথেষ্ট। যদিও কপিলের কথায়, তিনি ভাল রোজগার করলেও আজও মাস মাইনের ধারণাতেই বাঁচেন তিনি। তিনি খরচ করতে মোটেও পছন্দ করেন না। যা খরচ করার তার স্ত্রী করে থাকেন।
তিনি চেয়েছিলেন বিশ্বাস আর আমি প্রতিশ্রুতি: তাহসানের স্ত্রী রোজা
ছোট রাহার জন্য ২৫০ কোটি রুপির বাড়ি উপহার আলিয়া ও রণবীরের