ফারুকের হামলাকারীদের গ্রেপ্তারে আলটিমেটাম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৭:৪০ এএম

গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির সভাপতি নুরুল হক নুর। গতকাল রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ। সমাবেশ শেষে নুরের নেতৃত্বে একটি মিছিল নিয়ে শাহবাগ থানায় যান দলটির নেতাকর্মীরা।

সমাবেশে নুর বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে। বারবার সারজিসের নাম আসছে, এই হামলার নেপথ্যে। আশা করি, সে তার অবস্থান পরিষ্কার করবে। এ হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্রও থাকতে পারে।’

একই দাবি জানানোর পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও তোলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত