ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নাটোরের বাগাতিপাড়ায় এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরেকজন।
আজ সোমবার সকাল সাড়ে ৬টায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হিজলী এলাকায় হিজলী জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন (৫৮) নাটোর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া কামারপাড়া এলাকার মৃত সামুল হকের ছেলে। আহত সুরমান মান আলী নাটোর কাঁঠালবাড়িয়া এলাকার রায়হান আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত ইসমাইল হোসেন এবং সুরমান আলী দুইজনেই মোটরসাইকেলে নাটোর থেকে বাগাতিপাড়া দয়ারামপুর এলাকায় যাচ্ছিলেন। ঘন কুয়াশার কারণে গাড়ি নিয়ন্ত্রণের জন্য দ্রুত ব্রেক করলে গাড়ির চাকা পিছলে যায়।এবং দুর্ঘটনা শিকার হয়। স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনের সহায়ত দুইজনকে নাটোর সদর মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক গাড়ি চালক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। সুরমান আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের বাড়ি নাটোর সদরে হাওয়ায় বিষয়টি সদর থানা দেখবেন।’
পটিয়ায় পাহাড় কাটার দায়ে ৩ জন কারাগারে
শীঘ্রই চালু হচ্ছে যমুনা রেলসেতু, কত সময় বাঁচবে যাত্রীদের?