জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনের রিপোর্ট ও রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে 'জুলাই স্মৃতি সংযোগ করিডোর' উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, জুলাই শহীদরা দেশকে মুক্ত করেছেন। তাদের স্বীকৃতিকে সামনে নিয়ে আসা এবং পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষণীয় করে রাখার কাজ চলমান থাকবে। শহীদ পরিবারকে সহায়তায় দেওয়ার প্রক্রিয়া চলমান থাকবে।
এ সময় জেলায় আন্দোলনে শহীদ ৫ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংযোগ করিডোরটি জেলা ও দায়রা জজ আদালত ভবন ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে চলাচলের জন্য নির্মিত হয়েছে।
এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন উপস্থিত ছিলেন।
আদালতে সালাম মুর্শেদীকে ডিম নিক্ষেপ
স্ত্রীসহ সাবেক এমপি শফিকুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা