যাদের হাতে উঠল গোল্ডেন গ্লোব

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫১ এএম

বিশ্বের অন্যতম নামি অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব। গতকাল সোমবার বাংলাদেশ সময় ভোরে ৮২তম গোল্ডেন গ্লোবের আসর বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে। সকাল থেকে বিভিন্ন শাখায় পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ আসরে যৌথভাবে সর্বোচ্চ চারটি করে পুরস্কার পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’ ও ‘শোগান’। এবারের গোল্ডেন গ্লোব সঞ্চালনা করেন মার্কিন কমেডিয়ান নিকি গ্লেসার।

এবার গোল্ডেন গ্লোবসে কারা পুরস্কার জিতেছেন একনজরে দেখে নিন তালিকা

সেরা চলচ্চিত্র (ড্রামা) : দ্য ব্রুটালিস্ট

সেরা অভিনেতা (ড্রামা) : অ্যাড্রিয়েন ব্রডি

সেরা অভিনেত্রী (ড্রামা) : ফার্নান্দা তোরেস

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) : এমিলিয়া পেরেজ

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): সেবাস্টিয়ান স্ট্যান

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): ডেমি মুর

সেরা পাশর্^ অভিনেতা : কিয়েরান কলকিন

সেরা পাশর্^ অভিনেত্রী : জোয়ি সালদানিয়া

সেরা পরিচালক : ব্র্যাডি কোর্বেট

সেরা চিত্রনাট্য : কনক্লেভ

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র : ফ্লো

সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র : এমিলিয়া পেরেজ

সেরা মৌলিক আবহ সংগীত : চ্যালেঞ্জার্স

সেরা মৌলিক গান : এল মাল

সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট : উইকেড

সেসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা) : ভায়োলা ডেভিস

সেরা টিভি সিরিজ (ড্রামা) : শোগান

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) : হিরোয়ুকি সানাদা

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) : অ্যানা সোয়াই

সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি) : হ্যাকস

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): জেরেমি অ্যালেন হোয়াইট

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): জিন স্মার্ট

সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি : বেবি রেইন্ডিয়ার

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি) : কলিন ফারেল

সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি) : জোডি ফস্টার

সেরা পাশর্^ অভিনেতা : তাদানোবু আসানো

সেরা পাশর্^ অভিনেত্রী : জেসিকা গানিং

সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স : আলি ওয়াং এবং

ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা) : টেড ড্যানসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত