চার দিনব্যাপী ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫ এর শীতকালীন প্রদর্শনী এবং সপ্তম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ১৫ জানুয়ারি ঢাকায় শুরু হচ্ছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ দুটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, গত ২২ বছরের ধারাবাহিকতায় কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না) যৌথভাবে প্রদর্শনী দুটির আয়োজন করছে।
গতকাল সোমবার ঢাকার একটি হোটেলে সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীগুলোর বিভিন্ন বিষয় সম্পর্কে জানান। এ সময় সিসিপিআইটি টেক্সের ডেপুটি সেক্রেটারি জেনারেল ও ডিরেক্টর চেন বো চীন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে যোগ দেন।
