ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১০:৪৮ এএম

বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের ত্রিশালের আউলিয়ানগর স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে।

আউলিয়ানগর রেলওয়ে স্টেশন মাস্টার হাসান আবিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী বলাকা কমিউটার ট্রেনটি আউলিয়ার রেলওয়ে স্টেশনের আউটারের এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত