পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টমাস জার্গেন বিলেফেল্ড (৫৮) নামের এক জ্যেষ্ঠ জার্মান কূটনীতিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ইসলামাবাদের কূটনৈতিক ছিটমহল কারাকোরাম হাইটসে অবস্থিত তার বাসভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান (এপিপি)-এর বরাত দিয়ে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
এপিপি জানিয়েছে, টমাস জার্গেন বিলেফেল্ড ইসলামাবাদে জার্মান দূতাবাসে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এ ঘটনার পর জার্মান দূতাবাস পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং এ ঘটনার তদন্ত শুরু করেছে। এছাড়া ঘটনা পর আশেপাশের পরিস্থিতি জানার জন্য আরও তদন্ত চলছে।
এদিকে পুলিশের উদ্ধৃতি দিয়ে বলেছে পাকিস্তানের আরেক সংবাদপত্র ডন জানায়, লাশ উদ্ধারের সময় টমাস জার্গেন বিলেফেল্ডের চোখ, নাক ও মুখ থেকে রক্ত ঝরছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয়র একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
১৪ বছর ধরে বাংলাদেশে আছে এইচএমপিভি ভাইরাস, নেই আতঙ্ক
ভারতীয় জেলেদের বাংলাদেশে মারধর করা হয়েছে, অভিযোগ মমতা