অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অন্যরকম একটি সুখবর দিলেন দর্শকদের। জনপ্রিয় কোরিয়ান ড্রামা ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। তবে অভিনয় নয়, ড্রামার ড. ইউন মিউং জু’র চরিত্রের বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন তিনি।
বাংলা ডাবিংয়ের দায়িত্বে আছেন খালিদ হোসেন অভি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
খালিদ হোসেন অভি জানান, রাফিয়াত রশিদ মিথিলা ‘ডটস’-এর সাথে যুক্ত হয়েছেন। তিনি ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান’-এর বহুল প্রত্যাশিত শক্তিশালী ড. ইউন মিউং জু চরিত্রে কণ্ঠ দেবেন। এই চরিত্রে অভিনয় করেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম জি ওয়ান।
বিষয়টি নিয়ে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিথিলা। তিনি গণমাধ্যমকে বলেন, ‘কাজটি করার ব্যাপারে আমি সম্মতি দিয়েছি। বর্তমানে বিদেশে আছি, দেশে ফিরেই কাজ শুরু করবো।’
মিথিলাকে সর্বশেষ ‘কাজলরেখা’ সিনেমা ও ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজে দেখা গেছে। ভিন্নধারার চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন তিনি।
আমি বিয়ে লুকিয়ে রাখতে চাইনি: তাহসান