ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঠ্যসূচিতে জুলাই বিপ্লবের ইতিহাস সংযোজনে আদেশ জারি করেছে প্রশাসন। বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ সূত্রে, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি জাতির গণজাগরণ ও সংগ্রামের মহাকাব্যিক একটি চিত্র। চব্বিশের জুলাই-আগষ্ট মাসের এই আন্দোলন শুধু দাবি পূরণের লড়াই ছিলনা, ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক বিপ্লব।
এ বিপ্লবের চেতনা ছড়িয়ে দিতে ইসলামী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর দাবী শিক্ষামন্ত্রনালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সকল বিভাগের পাঠ্যসূচীতে জুলাই বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে।
২ টাকাতেও বিক্রি হচ্ছে না ফুলকপি, গরুকে খাওয়াচ্ছেন কৃষকরা
ট্রাফিকে ১ হাজার ছাত্রকে নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে