রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত ১০টা ৫১ মিনিটের দিকে তিনি ৮ নম্বরের গেট দিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন। চেয়ারপারসনের কার্যালয়ের কর্মীরা ইতোমধ্যে ইমিগ্রেশনের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। এর মধ্য দিয়ে সাত বছর পর আবার লন্ডনে যাচ্ছেন তিনি।
এর আগে মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা দেন বেগম খালেদা জিয়া। গাড়িতে তার পাশে ছিলেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি। এছাড়া পথে পথে তাকে শুভেচ্ছা জানাতে দাঁড়িয়েছিলেন দলের নেতাকর্মীরা।
এদিন বাসার সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের ভিড় ঠেলে ধীরে ধীরে যাত্রা শুরু করে খালেদা জিয়ার গাড়ি বহর। তার গাড়ি সরাসরি শাহজালাল বিমানবন্দরের টারমাকে যাবে, যেখানে তাকে নিয়ে যেতে অপেক্ষমান রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে কাতারের আমিরের পাঠানো বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স, যা সোমবার ঢাকায় এসেছে।
বিমানবন্দরের পথে খালেদা জিয়া