রুটি নিয়ে তর্কবিতর্কের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১২:০০ পিএম

কুমিল্লায় রুটি নিয়ে তর্কবিতর্কের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর মো আবদুল মান্নানের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের বেজিমারা গ্রামে অসুস্থ অবস্থায় স্ত্রী রতন আক্তার মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে স্বামী মান্নান স্ত্রীর শরীরে প্রচণ্ড আঘাত করেন। এতে রতন অসুস্থ হয় পড়ে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় স্ত্রী রতন আক্তার মারা যায়।

স্থানীয় মেম্বার সুমন মিয়া বলেন, রাতে স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়াঝাটি ও মারপিট হয়েছে। মারপিটের কারনে স্ত্রী অসুস্থ হয়ে মারা গেছে। 

রতন আক্তারের ছোট ভাই মোহাম্মদ হাছান বলেন, আমার বোনকে প্রায় সময় মারধর করতো। গতকাল আমার বোনকে মেরে রক্তাক্ত করে ফেলে। পরবর্তী বোন জামাইকে ফোন করলে সে আমাকে বলে তুই কে? এই বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরবর্তী একাধিকবার ফোন করি কিন্তু রিসিভ করে নাই। আজ সকাল ১১টায় বোন মারা গেছে। আমার বোনকে হত্যা করা হয়েছে।

রতন আক্তারের তিন ছেলে মেয়ে। একজন প্রবাসে। মেয়ে বিবাহিত এবং ছোট ছেলে বাড়িতে থাকে। এই বিষয়ে  রতন আক্তারের ছেলেমেয়ে কেউ কথা বলতে চাই না। 

বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, আমরা লাশ থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য লাশ আগামীকাল সকালে মর্গে পাঠানো হবে। তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত